Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মারিব প্রদেশে একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, প্রদেশটির আকাশসীমায় সামরিক তৎপরতার সময় স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, দেশের ও জনগণের বিরুদ্ধে নৃশংস আগ্রাসনের মুখে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিমানটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তিনি আবারও দাবি করেন, দেশীয়ভাবে তৈরি একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই সৌদি যুদ্ধবিমানটিতে আঘাত করা হয়েছে।

এ ঘটনায় সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলানের কাছে হুথি বাহিনী যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে বলে দাবি করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।