Web Analytics

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে ইসরাইলি নাগরিক আলেক্সান্ডার গ্রানোভস্কিকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ইসরাইলের একটি আদালত। গ্রানোভস্কির বয়স ৩০-এর কোঠায় এবং ২০২৪ সালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে প্রমাণিত হয়, তিনি একজন ইরানি এজেন্টের হয়ে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন কাজ করতেন।

ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। এসব কাজের বিনিময়ে গ্রানোভস্কি ডিজিটাল মাধ্যমে হাজার হাজার ডলার নিতেন। ইসরাইলি দৈনিক হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি টেলিগ্রামের মাধ্যমে ওই ইরানি এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

হারেৎজ আরও জানায়, গ্রানোভস্কি ইসরাইলের সাবেক জেনারেল ও ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গ্যান্টজের বাসার আশপাশের এলাকার ছবি পাঠিয়েছিলেন। অভিযোগপত্র অনুযায়ী, তিনি নয়টি গাড়িতে আগুন দেন এবং বিভিন্ন স্থানে দেয়ালে গ্রাফিতি আঁকেন। সহিংস কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের নিয়োগের চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।