Web Analytics

প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে লাঠিচার্জের ঘটনার তদন্ত চেয়ে করা কয়েকটি আবেদনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, শুধু আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যাবে না। ২৭ জুলাই এ মন্তব্য করে দেশটির শীর্ষ আদালত।

গত ২০ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে লাঠিচার্জের ঘটনা ঘটে। একই দাবিতে ভারতের সংসদ অভিমুখে প্রতিবাদী শিক্ষার্থীদের মিছিলের সময় কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালত স্পষ্ট করেছে যে সংবিধানে শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত করা আছে। আদালতের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভ যতক্ষণ শান্তিপূর্ণ থাকবে, ততক্ষণ কেবল বিক্ষোভ হচ্ছে—এই কারণে লাঠিচার্জ করা যাবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।