Web Analytics

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি নিতে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার রাতে জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে তেল নিতে হবে। এই সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। চালকের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর, হালনাগাদ ট্যাক্স টোকেন থাকতে হবে এবং হেলমেট পরা বাধ্যতামূলক।

ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, সংশ্লিষ্ট ইউএনও অফিস ও জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে তেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল বিক্রি বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন নিয়মের খবরে বুধবার রাত থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়ে যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে গিয়ে তারা ভোগান্তিতে পড়েন এবং অনেকেই এই ব্যবস্থাকে নতুন দুর্ভোগ হিসেবে দেখছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।