তেল আবিবসহ একাধিক স্থানে হামলার পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সব ধরনের সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান দক্ষতার সঙ্গে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে এবং সেখানে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই।
ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরাকের এরবিলে ব্যাপক হামলা চালিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের আশকেলন, তেল আবিব, হাইফা ও গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার কথাও উল্লেখ করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতারণামূলক আচরণ ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে সরাতে পারবে না এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।