মং ককের মিশন রোড গ্রাউন্ডে হংকং সিক্সেসের গ্রুপ ‘সি’ ম্যাচে পাকিস্তান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে চার উইকেটে হারিয়েছে। ৮৯ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান ১৩ বল বাকি থাকতেই সহজ জয় নিশ্চিত করে। আন্তর্জাতিক ক্রিকেটে চার বছরের বেশি সময় পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেল পাকিস্তান।
টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত পাকিস্তানকে ৮৯ রানের লক্ষ্য দেয়। পরে ভারতের বোলিং পাকিস্তানের কাজ সহজ করে দেয়। ক্রুনাল পান্ডিয়া এক ওভারে ৩১ রান দেন এবং টি নটরাজন নিজের ওভারে খরচ করেন ২৮ রান। ভারতের হয়ে শশাঙ্ক সিং ও রাহুল তেওয়াতিয়া একটি করে উইকেট নিলেও পাকিস্তানকে থামানো যায়নি।
পাকিস্তানের দুই ওপেনার খাজা নাফে ও অধিনায়ক আব্বাস আফ্রিদি ১৩ বলেই ৫৯ রান যোগ করেন। নাফে ১২ বলে ৪১ এবং আব্বাস ৮ বলে ৩৫ রান করেন। টুর্নামেন্টের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের কাছে এক উইকেটে হেরেছিল পাকিস্তান। ভারতের নকআউট পর্বে যেতে এখন আরব আমিরাতকে হারানোর পাশাপাশি রান রেটেও নজর রাখতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।