Web Analytics

টানা বর্ষণে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো যানবাহন এসব খানাখন্দে ভরা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে রাতে দুর্ঘটনা ও ছিনতাইয়ের আশঙ্কা বেড়েছে। কাঁচপুর সেতুর পূর্ব পাশ থেকে মদনপুর, লাঙ্গলবন্দ, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে কার্পেটিং উঠে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।

চালকরা জানান, বৃষ্টির পানিতে গর্তের গভীরতা বোঝা যায় না, ফলে প্রায়ই দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হচ্ছে। অনেকের অভিযোগ, নিম্নমানের মেরামতকাজের কারণে সড়ক দ্রুত নষ্ট হচ্ছে। রাতে গাড়ি চালানো আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, টানা বৃষ্টির কারণে নতুন করে গর্ত তৈরি হয়েছে এবং পানি নিষ্কাশনে বাধা থাকায় রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যেই সড়কটি ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।