Web Analytics

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হরমুজ প্রণালি ঘিরে ইরানের সঙ্গে কোনো সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ লক্ষ্যে ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ চালু করা হয়েছে, যার উদ্দেশ্য আন্তর্জাতিক জাহাজ চলাচলকে সুরক্ষিত রাখা।

হেগসেথ বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রয়াসে যুক্তরাষ্ট্রকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে হবে না। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র কোনো উত্তেজনা বা সংঘাত চায় না। তার মতে, ইরান প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ দাবি করলেও বাস্তবে সেই নিয়ন্ত্রণ তাদের হাতে নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে স্থিতিশীলতা বজায় রাখাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।