Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার মধ্যেও ইরানে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে কিছু শিক্ষার্থীও আছেন। তেহরানে বাংলাদেশের মিশন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে সরকার তাদের ফিরিয়ে আনবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশের মিশনগুলো সপ্তাহে ২৪ ঘণ্টা কাজ করছে, যাতে নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখা ও প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে নেওয়া যায়।

শামা ওবায়েদ আরও জানান, রোজার ঈদের আগের রাতে আইওএমের সহযোগিতায় ১৮৬ জন বাংলাদেশিকে তেহরান থেকে ফিরিয়ে আনা হয়েছে। যারা ফিরতে চান, তাদের ফেরার ব্যবস্থা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।