Web Analytics

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের অনুমতি ও কবরস্থানের জন্য নির্ধারিত জায়গা পাওয়া গেলে সেখানে তাকে দাফন করা হবে বলে জানান বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ। পরিবার এ বিষয়ে আপত্তি না করলেও অনুমতি না মিললে আশপাশের কোনো কবরস্থানে দাফন করা হবে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহের সন্ধান মেলে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের নির্জন স্থানে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়।

কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কোটবাড়ির বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়। সন্ধ্যার পর খোঁজ না মেলায় তার বাবা সদর দক্ষিণ থানায় জিডি করেন। সিসিটিভি ফুটেজের সূত্রে তুহিনকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।