Web Analytics

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তার মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশে জামাতিদের অস্বস্তি তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বেশি বেড়েছে। সোমবার সন্ধ্যায় কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি সীমান্ত সুরক্ষা ও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন।

শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত সুরক্ষিত করা, অ-ভারতীয়দের দেশ থেকে বের করে দেওয়া এবং অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। নিজেকে সাধারণ মানুষের ভাই হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভয় বা চাপের কাছে তিনি নত হবেন না এবং বিজেপির দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন। তিনি জানান, ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম ইতোমধ্যে বাতিল করা হয়েছে এবং এখন তাদের প্রত্যর্পণের সময় এসেছে। এছাড়া ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেওয়ার সিদ্ধান্তও পুনর্ব্যক্ত করেন।

কলকাতার পার্ক সার্কাসে পুলিশের ওপর হামলার ঘটনায় তিনি সতর্ক করে বলেন, ভাঙচুর, তোলাবাজি বা সিন্ডিকেটরাজ কোনোভাবেই সহ্য করা হবে না। আসানসোলের পুলিশ ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ আদায়েরও ঘোষণা দেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।