Web Analytics

গাজার দেইর আল-বালাহ এলাকায় রোববার বালুর বাঁধ ধসে পাঁচজন নিহত হয়েছেন। বাঁধের নিচে থাকা মানুষদের নিজেদের রক্ষা করা বা সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না বলে প্রতিবেদনে জানানো হয়েছে। শীত ও বর্ষার মৌসুম শুরু হওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরাইলি হামলায় ঘরবাড়ি হারানো বহু পরিবার এখনো অস্থায়ী ও দুর্বল তাঁবুতে বসবাস করছে। অনেককে খোলা ও অস্থিতিশীল স্থানে আশ্রয় নিতে হয়েছে, যেখানে ভারি বৃষ্টি থেকে রক্ষার ব্যবস্থা নেই। ছেঁড়া কাপড়ের তৈরি তাঁবুগুলো বৃষ্টি ঠেকাতে পারে না এবং শীতের সময় প্রয়োজনীয় উষ্ণতাও দেয় না।

গাজা সিভিল ডিফেন্স ও বিভিন্ন মানবিক সহায়তা সংস্থা জরুরি ভিত্তিতে উন্নত অস্থায়ী তাঁবু ও ভ্রাম্যমাণ ঘরসহ ত্রাণসামগ্রী প্রবেশের আহ্বান জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে এসব সামগ্রী গাজায় প্রবেশের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে ত্রাণসামগ্রী প্রবেশে পরিকল্পিত নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ রয়েছে, যা বাস্তুচ্যুত পরিবারগুলোর সংকট আরও গভীর করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।