Web Analytics

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে মঙ্গলবার ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষে অস্ত্র হাতে থাকা দুইজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চলছে। জুলাই আন্দোলনের গ্রাফিতি মোছা নিয়ে শুরু হওয়া উত্তেজনা দুপুরের আগেই হাতাহাতিতে রূপ নেয় এবং বিকেলে বড় সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে রামদা ও কিরিচ হাতে কয়েকজনকে দেখা যায়।

শনাক্তদের মধ্যে রয়েছেন সিটি কলেজের শিক্ষার্থী নূর নবী রিশাদ ও এমইএস কলেজ ছাত্রদলের সদস্যসচিব মির্জা ফারুক। সংঘর্ষের পর বুধবার দিনভর ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত ছিল চট্টগ্রাম নগরী। কলেজ কর্তৃপক্ষ ক্লাস ও পরীক্ষা স্থগিত করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে ক্যাম্পাসে আসেননি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে এবং অস্ত্রধারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সংঘর্ষের পর থেকে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।