Web Analytics

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে তার পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। ১৮ মে ২০২৬ রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশে এবং জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।

সভায় সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সংক্রান্ত পত্র কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ১৬ মে মতলব দক্ষিণে জামায়াতে ইসলামী আয়োজিত এক সুধী সমাবেশে জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।