Web Analytics

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। শুক্রবার এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, নিজেদের দীর্ঘদিনের নিরপেক্ষ নীতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার ২১তম দিনে এই ঘোষণা আসে।

সরকারি বিবৃতিতে বলা হয়, ইরানের সঙ্গে সশস্ত্র যুদ্ধে জড়িত কোনো দেশেই বর্তমানে যুদ্ধ সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া সম্ভব নয়। বিদ্যমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কাছেও যুদ্ধ সরঞ্জাম রপ্তানি স্থগিত করা হয়েছে। সুইজারল্যান্ড জানায়, এই পদক্ষেপ তাদের নিরপেক্ষ অবস্থান রক্ষার অংশ।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সুইজারল্যান্ডের এই সিদ্ধান্ত দেশটির নিরপেক্ষ অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং বৈশ্বিক শক্তিগুলোর চাপের মধ্যেও তাদের অবস্থান স্পষ্ট করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।