Web Analytics

সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করা একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। কে-২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন। মঙ্গলবার রাতে করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন পর্যন্ত বিমানটির কোনো ধ্বংসাবশেষ বা ক্রু সদস্যদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি ৩৫ হাজার ফুট উচ্চতায় স্বাভাবিকভাবে উড়ছিল, পরে হঠাৎ ইউটার্ন নিয়ে দ্রুত নিচে নামতে শুরু করে। মাত্র পাঁচ মিনিটে এটি প্রায় ৩৪ হাজার ফুট নিচে নেমে আসে এবং শেষবার ১ হাজার ১০০ ফুট উচ্চতায় রাডারে দেখা যায়। এরপর করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে এটি রাডার থেকে হারিয়ে যায়।

নিখোঁজ বিমানের সন্ধানে পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনী অভিযান জোরদার করেছে এবং অতিরিক্ত যুদ্ধজাহাজ ও নজরদারি বিমান পাঠানো হয়েছে। পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের বাণিজ্যিক জাহাজগুলোও অনুসন্ধানে অংশ নিচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।