টানা তিন ম্যাচে হারের পর অবশেষে জয়ের দেখা পেল লিভারপুল। নিজেদের ঘরের মাঠ অ্যান্ডফিল্ডে অতিথি ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে কোচ আর্নে স্লটের দল। রিও এনগুমোহা ও মোহাম্মদ সালাহর গোলে দ্য রেডসরা জয়ের ধারায় ফিরেছে।
এর আগে লিভারপুল টানা তিন ম্যাচে হেরেছিল—ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ২-১, এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির কাছে ২-০ গোলে।
অন্যদিকে, শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। নিজেদের মাঠে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে ৩২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭০। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ৯ পয়েন্টে পিছিয়ে থাকলেও দুটি ম্যাচ কম খেলেছে এবং চেলসির বিপক্ষে জিতলে ব্যবধান আরও কমতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।