Web Analytics

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তার নীতিমালা করেছে সরকার। রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে। এর আওতায় মাসিক সম্মানী, ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতা এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সেবকেরা সহায়তা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁরা আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই ভূমিকার স্বীকৃতি দিয়ে তাঁদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই নীতিমালাটি করা হয়েছে।

আর্থিক সহায়তার পাশাপাশি কর্মরত ব্যক্তিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের বিকল্প আয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের ২০২৬ সালের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সরকার মনে করছে, নীতিমালাটি বাস্তবায়িত হলে এসব কর্মীর আর্থিক অনিশ্চয়তা কমবে, সামাজিক নিরাপত্তা জোরদার হবে এবং ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।