Web Analytics

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের আর জেলে পাঠানো হবে না, বরং সরাসরি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। মঙ্গলবার নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। অধিকারী বলেন, পুলিশকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ জেলে রাখলে জনগণের অর্থ অপচয় হয়।

তিনি দাবি করেন, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুলসংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ জড়ো হয়েছে। তাদের উদ্দেশে তিনি বলেন, দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে হবে, না হলে সরকার ব্যবস্থা নেবে। অধিকারীর মতে, এসব অনুপ্রবেশকারী ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করছে এবং পূর্ববর্তী সরকারগুলো ভোটের রাজনীতির কারণে আইন প্রয়োগ করেনি।

এর আগে, অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য ‘আটক শিবির’ তৈরির নির্দেশ দেয়। গত এক বছরে ভারতের অন্যান্য রাজ্যেও একই ধরনের শিবির স্থাপন করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।