Web Analytics

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া আফসানা (১৩) ও আশা মনি (১১) নামে দুই ছাত্রীকে নিখোঁজের দশ দিন পর ঢাকায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার শাহ আলী থানা পুলিশের সহায়তায় মিরপুরের সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র থেকে তাদের উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। জানা গেছে, এক বান্ধবীর প্ররোচনায় তারা চাকরির খোঁজে ঢাকায় গিয়েছিল।

চাকরি না পেয়ে তারা মিরপুর এলাকায় ঘোরাঘুরি করছিল, এ সময় স্থানীয়রা সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রতারণার শিকার হয়েছে বলে জানায়। পরে স্থানীয়রা তাদের মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে রাখে। পুলিশের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে দুই ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আফসানা গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আশা মনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।

নিখোঁজের ঘটনায় আফসানার বাবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সন্তানদের ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।