Web Analytics

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বেড়েছে। সোমবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। অক্টোবরের যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ১০২ দশমিক ৩৪ ডলার।

গত সপ্তাহে শুরু হওয়া তেলের মূল্যবৃদ্ধির ধারা এভাবে অব্যাহত থাকল। ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। আঞ্চলিক সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও নতুন করে তীব্র হয়েছে।

ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে, যা সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। লোহিত সাগরের এই প্রণালি জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ; সেখানে বড় বাধা সৃষ্টি হলে বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কা তেলের দাম দ্রুত বাড়াচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।