Web Analytics

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পৃথক দুটি অভিযানে একটি বিদেশি সাবমেশিন গান ও ৩২৭ রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রোববার চালানো এসব অভিযানে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা ১৮ বছর বয়সী রোহিঙ্গা তরুণী সামসুন নাহারকে গ্রেপ্তার করা হয়। তিনি শামসুর আলমের মেয়ে।

কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক, আইন ও গণমাধ্যম, এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। প্রথম অভিযানের ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করেও অস্ত্রটির মালিকানা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে র‌্যাব দাবি করেছে।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘর থেকে সামসুন নাহারকে আটক করা হয়। পরে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ৩২৭ রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তার তরুণীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।