জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শনিবার, ২৫ এপ্রিল ঢাকায় ব্যবসা খাতের নেতাদের সঙ্গে ‘বিলম্ব ব্যয়বহুল : কেন তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কার অনিবার্য’ শীর্ষক এক মতবিনিময় সভা আয়োজন করে। রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে এনসিপির শিল্প ও বাণিজ্য সেল। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনসহ কেন্দ্রীয় নেতারা।
সভায় এফবিসিসিআই, বিজেএমইএ, আবাসন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা বক্তব্য রাখেন। বক্তারা অর্থনীতি পুনরুদ্ধারে তাৎক্ষণিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ব্যাংক খাত ও রাজস্ব ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনা করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপি সরকার সংস্কার প্রক্রিয়া ব্যাহত করেছে এবং ব্যবসায়ীদের প্রতিবাদে আহ্বান জানান।
ব্যবসায়ী নেতারা প্রাতিষ্ঠানিক সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের মনোযোগ বাড়ানোর আহ্বান জানান। সবার সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি শেষ হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।