Web Analytics

ভারত ও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়েছিল যে পাকিস্তানের সম্ভাব্য ম্যাচ বয়কট নিয়ে আইসিসি জরুরি বোর্ডসভা বসাবে। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, শেষ পর্যন্ত সেই সভা অনুষ্ঠিত হয়নি। ফলে পাকিস্তান যদি ভারত ম্যাচ বয়কট করে, তাহলে আইসিসি কী ব্যবস্থা নেবে তা এখনো অনিশ্চিত। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের এই অবস্থানে অসন্তুষ্টি প্রকাশ করেছিল আইসিসি।

আইসিসি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি তারা পায়নি। সংস্থাটি বলেছে, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক চেতনার পরিপন্থী, যা সততা, প্রতিযোগিতা ও স্বচ্ছতার ওপর ভিত্তি করে পরিচালিত হয়। আইসিসি আশা করছে, পিসিবি তাদের সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করবে, যা পাকিস্তানের নিজস্ব ক্রিকেটসহ বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমকে প্রভাবিত করতে পারে।

আইসিসি জানিয়েছে, তাদের বর্তমান অগ্রাধিকার বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করা এবং সব সদস্য রাষ্ট্রের উচিত পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা, যাতে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা পায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!