Web Analytics

বাংলাদেশ আজাদ পার্টির উদ্যোগে শুক্রবার (১৯ জুন) ঢাকায় একটি শান্তিপূর্ণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ভারতের ধারাবাহিক বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড, সীমান্তে নিরীহ নাগরিক হত্যা, পুশইনের চেষ্টা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহাখালীর রাওয়া কনভেনশন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ফেলানি এভিনিউ হয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে অগ্রসর হয়। এতে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক নাগরিক অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি হাসিনুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, মেজর আক্তারুজ্জামান, ব্যারিস্টার শাহরিয়ার কবির, এবি যোবায়ের ও ডাকসুর প্রতিনিধিরা। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো বিদেশি হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারা আজাদ পার্টির ঘোষিত ১১ দফা দাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশপ্রেমিক নাগরিকদের ভবিষ্যতের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।