Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে দ্রুত অগ্রগতি আনতে সরকার নীতিগত সহায়তা দেবে। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সৌর ও বায়ু বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নীতিমালার ভিত্তি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

মন্ত্রী জানান, ইনভার্টার, ফ্রেম ও ফটোভোল্টাইক প্যানেলসহ সৌর সরঞ্জাম আমদানির প্রক্রিয়া সহজ করা হবে এবং ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের করের চাপ কমাতে নীতি প্রণয়ন করা হচ্ছে, যা চলতি মাসে চূড়ান্ত হয়ে জুনে মন্ত্রিসভায় অনুমোদনের পর কার্যকর হবে। সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে।

তিনি আরও বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বেসরকারি উদ্যোক্তারা বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন, যা নেট মিটারিংয়ের মাধ্যমে বিল সমন্বয় করে উভয়ের জন্য লাভজনক হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।