Web Analytics

কওমি ঘরানার সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল না গড়ে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকে মৌলিক আলোচনায় প্রাথমিকভাবে চারটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো দলের সঙ্গে জোটবদ্ধ দলগুলোর অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। এসব দল পর্যায়ক্রমে নিজেদের দলীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে এগোবে। সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন, অন্য দল বা জোটের সঙ্গে যুগপৎভাবে থাকা যাবে না—এমন প্রস্তাবে তাঁর দল কোনো চাপিয়ে দেওয়া শর্ত না মানার অবস্থান জানিয়েছে। তিনি বলেন, জোটে থাকা বা না থাকা সংশ্লিষ্ট দলের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। তাঁর ভাষ্য অনুযায়ী, বৈঠকে জোট ত্যাগের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ খেলাফত মজলিস।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।