Web Analytics

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের নামে কুমিল্লায় থাকা ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দের আদেশ দিয়েছেন। সোমবার আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এই জমি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে ২০ কোটি ২৬ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তদন্তে জানা যায়, তিনি মামলার নিষ্পত্তির আগে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছিলেন।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী আদালত অবিলম্বে সম্পত্তি জব্দের নির্দেশ দেন, যাতে রাষ্ট্রের ক্ষতি না হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।