Web Analytics

ইরানের মধ্যাঞ্চলীয় মাহাল্লাত শহরে ইসরাইলি হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান প্রকৌশল কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার পরিচালিত এই হামলায় নিহত ব্যক্তিকে মাহদি ওয়াফাই হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি কুদস ফোর্সের লেবানন কোরের প্রধান প্রকৌশলী ছিলেন বলে দাবি করেছে আইডিএফ।

ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ওয়াফাই দুই দশক ধরে লেবানন ও সিরিয়ায় গোপন প্রকল্প পরিচালনা করছিলেন, যার মধ্যে হিজবুল্লাহর জন্য অবকাঠামো নির্মাণ ও অস্ত্রাগার ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত ছিল। তিনি সিরিয়ায় হিজবুল্লাহ ও বাশার আল-আসাদ সরকারের জন্য ভূগর্ভস্থ অবকাঠামো স্থাপনের নেতৃত্ব দিয়েছিলেন এবং লেবাননে উন্নত অস্ত্র মজুদের জন্য ব্যবহৃত কয়েক ডজন প্রকল্প পরিচালনা করেছেন।

ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।