Web Analytics

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর লাশ মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। গত ২১ জুন সংঘটিত ওই দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী নিহত হন।

শ্রমকল্যাণ উইং জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২২৬ ফ্লাইটে লাশগুলো পাঠানো হয়। ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে সিলেটে অবতরণ করে। নিহতরা হলেন গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।