Web Analytics

জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার ওপর কারফিউ জারি ও সর্বোচ্চ বলপ্রয়োগের সিদ্ধান্তে তৎকালীন স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমের স্বাক্ষর ছিল বলে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জানিয়েছে প্রসিকিউশন। জাহাঙ্গীর আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে এই বক্তব্য দেওয়া হয়।

প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান বলেন, সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগে দুজনকে আসামি করা হয়েছে। তাঁর দাবি, জাহাঙ্গীর দিনে সচিবের দায়িত্ব পালন করতেন এবং রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠকে অংশ নিতেন, যেখানে ছাত্র-জনতাকে হত্যার পরিকল্পনা করা হতো। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ৫২ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং ৯৩৬ পৃষ্ঠার প্রমাণ জমা হয়েছে।

জাহাঙ্গীরের আইনজীবী মো. মজিবুর রহমান তাঁর মক্কেলকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। শুনানিতে জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেন। পলাতক হিসেবে উল্লেখিত ধনঞ্জয়ের পক্ষে আগে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের আদেশ হয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।