Web Analytics

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঘোষিত ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারকে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শনিবার ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে ফেনীতে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছে এবং এর মাধ্যমে গণভোটের রায় বানচালের চেষ্টা হলে জনগণ লাল কার্ড দেখাবে। তিনি অভিযোগ করেন, দেশের মানুষ একই দিন একই নির্বাচন কমিশনের অধীনে দুটি ভোট দিয়েছে, কিন্তু একটি ভোটকে বৈধ ও অন্যটিকে অবৈধ বলা হচ্ছে। জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করে সংসদে বসে দেশ পরিচালনা করলে মানুষ তা মেনে নেবে না বলেও তিনি বলেন।

জুলাই সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে সভাটি হয়। পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।