Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা ইসলামী ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করে প্রকাশ্য রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিবিরের প্রকাশ্য রাজনীতিতে আসা তার ব্যক্তিগত চাওয়া।

তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই, তাহলে শিবিরের গুপ্ত রাজনীতি করার প্রয়োজন কী? সর্ব মিত্র চাকমা উল্লেখ করেন, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা না থাকলেও সমাজে শিবির কর্মীদের ‘হত্যাযোগ্য প্রাণ’ হিসেবে দেখা হয় এবং গত সতেরো বছরে এই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতির এক বক্তব্যেরও উল্লেখ করেন, যেখানে শিবির সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

তার মতে, শিবির প্রকাশ্যে রাজনীতিতে আসার আগে সমাজকে তাদের মানবাধিকার নিশ্চিত করতে হবে এবং ‘হত্যাযোগ্য প্রাণ’ হিসেবে দেখার মানসিকতা থেকে মুক্ত হতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।