Web Analytics

দক্ষিণ কোরিয়াকে এআইএম-৯ এক্স সাইডউইন্ডার ব্লক-২ ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং উত্তর কোরিয়াবিষয়ক মানবাধিকার ও তথ্যপ্রবাহ কর্মসূচিতে অর্থায়নের মার্কিন পরিকল্পনার নিন্দা করেছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের অব্যাহত বৈরী পদক্ষেপের জবাবে তারা ‘গুরুতর, তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব’ দেবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানায়, দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দেওয়া হয়েছে। এটির আনুমানিক মূল্য ১২ কোটি ৫০ লাখ ডলার। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিবেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরূপ প্রভাব উপেক্ষা করা যায় না।

উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করতে সংস্থাগুলোর জন্য গত সপ্তাহে উন্মুক্ত প্রতিযোগিতা ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো। দপ্তরটি জানায়, এসব উদ্যোগের লক্ষ্য তথ্যের ওপর উত্তর কোরিয়ার একচেটিয়া নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা। পিয়ংইয়ং বলেছে, এসব পদক্ষেপ তাদের রাষ্ট্রের সামাজিক ব্যবস্থায় অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে নেওয়া নিরাপত্তা হুমকি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।