Web Analytics

সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে ছয়টি সিদ্ধান্তের মধ্যে অন্যতম ছিল এই জমি হস্তান্তর। নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমবার নবান্নে প্রবেশ করে এই ঘোষণা দেন। তিনি রাজ্যের নবম মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।

শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের জনবিন্যাস বদলে গেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। ভূমি ও রাজস্বসচিব এবং মুখ্যসচিবকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য এই প্রক্রিয়ায় বাধা দিয়েছিল। নতুন সরকার ‘ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল’ নীতিতে পরিচালিত হবে বলে জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২,২১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ভারত-বাংলাদেশ সীমান্তের অর্ধেকেরও বেশি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।