Web Analytics

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম জাতীয় ঐকমত্য ও গণভোটের গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানিয়েছেন। শুক্রবার রাজধানীর শাহবাগে দলের গণসমাবেশে তিনি এ দাবি তোলেন। সংসদের ছয় মাসেও সংস্কার পরিষদ গঠন না করা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী আইন করার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাসনাত কাইয়ূম বলেন, আগের ১৭ বারের মতো কেবল মামুলি সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ বা তা টেকসই করা সম্ভব নয়। তাঁর মতে, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও গণভোটের গণরায়ের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, সংসদের ছয় মাস পেরিয়ে গেলেও সরকার কার্যকর সংস্কার পরিষদ গঠন করেনি; বরং পুরোনো সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে। তিনি র‍্যাবকে ভিন্ন নামে আরও সুসজ্জিত করা, গুমের পক্ষে আইন এবং জননিরাপত্তার পরিস্থিতির সমালোচনা করেন। সমাবেশে জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ বিভিন্ন সংগঠনের নেতা ও অন্য বক্তারা বক্তব্য দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।