Web Analytics

চীনের ইনার মঙ্গোলিয়ায় শনিবার অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে কোচ বোনেটের দল টুর্নামেন্টে সপ্তম স্থান অর্জন করেছে। পেনাল্টি কর্নার থেকে মুন্না ইসলামের গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে সমতা ফেরায় চাইনিজ তাইপে।

দ্বিতীয় কোয়ার্টারের নবম মিনিটে সাব্বিরের পাস থেকে মোহাম্মদ রিফাতের ফিল্ড গোলে আবার লিড নেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেললেও ১৩তম মিনিটে ধারার বিপরীতে ২-২ সমতা আনে চাইনিজ তাইপে। তবে এক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে তায়েব আলীর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে তৃতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

শেষ কোয়ার্টারে চাইনিজ তাইপেকে আর কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। তৃতীয় মিনিটে রিফাতের দ্বিতীয় গোলে ব্যবধান ৪-২ হয়। খেলা শেষের পাঁচ মিনিট আগে আবদুল্লাহর ফিল্ড গোলে বাংলাদেশ ৫-২ ব্যবধানে এগিয়ে যায়। বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।