ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিজু পালিয়ে যান, তবে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় উপ-পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন, যেখানে বিজুসহ ১১ জনের নাম উল্লেখ এবং আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
পুলিশ জানায়, মামলার পরপরই অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।