গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা জুয়েল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে ‘আমার দেশ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যমুনা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালুবাহী ট্রাক চলাচলের কারণে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। এ ঘটনার পর শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতা জুয়েল আমিন ও আওয়ামী লীগ নেতা সবুজ মিয়াকে আটক করে। উভয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, তাদের কর্মকাণ্ডে যমুনা নদীর তীরবর্তী বাঁধটি মারাত্মক ঝুঁকিতে পড়েছে এবং তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।