Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে স্বৈরাচারী ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা আমদানি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কয়েক বছর ধরে টিকা আমদানি না হওয়ায় অনেক শিশুর প্রাণহানি ঘটেছে। তিনি জানান, সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং হাম শনাক্তকরণ কীট সংগ্রহের কাজ চলছে।

সালাহ উদ্দিন তার প্রশ্নে বলেন, চট্টগ্রামের সংক্রামক রোগ ইনস্টিটিউটসহ দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে হাম শনাক্তকরণ বন্ধ রয়েছে, ফলে নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে। জবাবে প্রধানমন্ত্রী স্বীকার করেন যে টেস্ট কীটের স্বল্পতা রয়েছে এবং সরকার তা সমাধানে কাজ করছে। তিনি জানান, ইউনিসেফ বাংলাদেশ দ্রুত টিকা পাঠিয়েছে, যার ফলে প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কাস্টমসে থাকা কীট দ্রুত ছাড় করানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।