Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরব, কাতারসহ কয়েকটি উপসাগরীয় দেশ তাঁকে ইরানে আরও বড় ধরনের হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আঞ্চলিক মিত্রদের অনুরোধে আপাতত বড় হামলা স্থগিত রেখেছেন, তবে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত আছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব তাঁকে আপাতত পরিস্থিতি যেভাবে আছে সেভাবেই রাখতে বলেছে। তিনি বলেন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল চালিয়ে যাওয়ার পক্ষে। তবে তিনি এ অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত নন বলে জানান। মিত্ররা অনুরোধ না করলে আরও হামলা চালাতেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি হ্যাঁ বলেন।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুতে বড় হামলা এড়িয়ে গেছে। তাঁর দাবি, তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করা সম্ভব। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বাড়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে প্রভাব পড়েছে বলেও তিনি স্বীকার করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।