Web Analytics

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় গারো পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। স্থানীয় নদনদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার একাধিক ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং কৃষিজমি ও বসতবাড়ি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। গত রাতভর ভারী বৃষ্টির পর ভারতীয় মেনংচরি নদীর পানি বাংলাদেশের বোরাঘাট নদীতে প্রবাহিত হয়ে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে।

বিশেষ করে গাজীরভিটা ইউনিয়নের অন্তত ছয়টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। বোরো ধান, বাদাম, ভুট্টা ও অন্যান্য রবি শস্য ডুবে গেছে। কৃষকরা আশঙ্কা করছেন, পানি দ্রুত না নামলে চলতি মৌসুমের ফসলের বড় ক্ষতি হবে। স্থানীয়রা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পানি দ্রুত বাড়তে থাকে এবং অনেক পরিবারকে উঁচু স্থানে আশ্রয় নিতে হয়।

কালিয়ানি কান্দা ও বোয়ালমারা এলাকায় পানির চাপ সবচেয়ে বেশি, ফলে রাস্তাঘাট ডুবে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।