Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের বাজেটে ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের ভ্যাট ছাড়ের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবিত বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার, মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর তুলে নেওয়া এবং কিছু শিল্পে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে।

স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর স্থানীয় সরবরাহ, সেবা আমদানি ও স্থাপনা ভাড়ার ওপর ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য খাতে হার্টের রিং ও চোখের ইন্ট্রাওকুলার লেন্সে ১০ শতাংশ ভ্যাট ছাড় এবং কিডনি ডায়ালাইসিস সরঞ্জামে ৭.৫ শতাংশ আগাম কর অব্যাহতির প্রস্তাব রয়েছে। কৃষি খাতে সব ধরনের সার ও আমদানিকৃত কীটনাশকের ওপর থেকে ভ্যাট ও আগাম কর সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

এছাড়া মোবাইল ফোন, কম্পিউটার ও বৈদ্যুতিক যানবাহনের স্থানীয় উৎপাদনে ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। হিমায়িত মাছ, আমদানিকৃত বৃক্ষ ও জুয়েলারি সেবায় নতুন ভ্যাট হার এবং তামাকজাত পণ্যে কর বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।