Web Analytics

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন সব সেতুতে দ্রুত, স্বচ্ছ ও ক্যাশলেস টোল আদায়ের ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ‘মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় উপস্থাপিত তিনটি গবেষণাপত্রে এই প্রস্তাব দেওয়া হয়। গবেষণাগুলোতে পদ্মা সেতুতে পূর্ণাঙ্গ ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) ব্যবস্থা চালু, জরুরি যোগাযোগ প্রোটোকল প্রণয়ন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টোল আদায়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

গবেষণায় প্রতিটি সেতুতে একজন করে যোগাযোগ কর্মকর্তা নিয়োগ, বিবিএর ওয়েবসাইটে লাইভ ট্রাফিক ট্যাব সংযোজন, ইটিসি নিবন্ধন ধাপ পাঁচ থেকে দুইয়ে নামানো এবং অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া বিআরটিএ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও সেতু কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত ডেটা শেয়ারিং সিস্টেম গড়ে তোলা, অপারেটর প্রশিক্ষণ এবং আরএফআইডি রিডারের নির্ভুলতা নিশ্চিত করার প্রস্তাবও দেওয়া হয়।

সেতু সচিব আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ার অংশ হিসেবে দ্রুততম সময়ে সব সেতুতে স্বয়ংক্রিয় ও ক্যাশলেস টোল ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।