Web Analytics

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকায় ব্রিটেনের ডাচেস অভ এডিনবরা সোফির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, শিক্ষা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং রোহিঙ্গা সংকটে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

ডা. জুবাইদা রহমান স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়তে সরকারের অঙ্গীকার, মাতৃমৃত্যু কমানো এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা শক্তিশালী করার উদ্যোগ তুলে ধরেন। তিনি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ও সুরভীর কার্যক্রমের কথাও জানান। ডাচেস স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় ডা. জুবাইদা রহমান রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য অব্যাহত আন্তর্জাতিক মানবিক সহায়তা চান। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দেন। ডাচেস বাংলাদেশের মানবিক ভূমিকার স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি অগ্রাধিকারে রাখতে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।