Web Analytics

সংযুক্ত আরব আমিরাত সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও বানোয়াট ভিডিও প্রকাশের অভিযোগে বিভিন্ন দেশের ১০ জন নাগরিককে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি জানায়, এসব ভিডিও জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি অভিযুক্তদের বিরুদ্ধে জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন।

তদন্তে দেখা গেছে, ভিডিওগুলোতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিরোধ, মাটিতে পড়া ক্ষেপণাস্ত্র ও জনসমাগমের দৃশ্য দেখানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিস্ফোরণ ও হামলার ভুয়া দৃশ্য তৈরি করা হয়েছিল। কিছু ভিডিওতে বিদেশের ঘটনা আমিরাতে ঘটেছে বলে দাবি করা হয় এবং শিশুদের আবেগ ব্যবহার করে নিরাপত্তা হুমকির ধারণা দেওয়া হয়।

পাবলিক প্রসিকিউশন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, ডিজিটাল বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো বা জাতীয় নিরাপত্তা বিপন্ন করার প্রচেষ্টা সহ্য করা হবে না। দোষী প্রমাণিত হলে অন্তত এক বছরের কারাদণ্ড ও এক লাখ দিরহাম জরিমানা হতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।