Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘জনতার মেয়র’ হিসেবে পরিচিত বিএনপি নেতা তাবিথ আউয়াল শুক্রবার মিরপুর লালকুঠি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি ঢাকা–১৪ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে ভোট চান। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তুলিকে বিজয়ী করার আহ্বান জানান।

তাবিথ আউয়াল বলেন, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি একজন মানবিক, সাহসী ও অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর। ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নির্যাতিত মানুষের পাশে রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ওপর আস্থা রেখেছেন। তুলি বলেন, ঢাকা–১৪ কে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে নাগরিক সুবিধা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়নে উন্নয়ন নিশ্চিত করা হবে।

গণসংযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা তুলির প্রতি সমর্থন জানিয়ে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।