Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন হত্যার দায়ে দণ্ডিত মেজর নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। বৃহস্পতিবার রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন। ফোর্ট হুডে ৩ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১টায় এটি কার্যকরের কথা রয়েছে, যা বাংলাদেশে ৪ ডিসেম্বর রাত ১টা।

হেগসেথ এ সিদ্ধান্তকে সমর্থন করে একে ‘নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত’ বলেছেন। তাঁর ভাষ্য, মানুষ যাতে এটি দেখতে পারে তা নিশ্চিত করা হবে এবং এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের গুরুতর পরিণতি রয়েছে এবং মানুষের তা বোঝা প্রয়োজন। প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তাও আল জাজিরাকে বলেন, মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে; বিস্তারিত পরে জানানো হবে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর ও মনোরোগ চিকিৎসক হাসান ২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুডের একটি চিকিৎসাকেন্দ্রে গুলি চালান। এতে ১৩ জন নিহত ও ৩২ জন আহত হন। নিহতদের মধ্যে ১২ জন সক্রিয় সেনাসদস্য এবং একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। পরে হাসান দাবি করেন, মুসলিম দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই তিনি হামলাটি চালিয়েছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।