Web Analytics

সরকার রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

চিঠিগুলোতে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুলের অবশিষ্ট চুক্তির মেয়াদ বাতিলে সরকারের সম্মতির কথা বলা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ও বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছিল সরকার। নতুন সিদ্ধান্তসহ ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হলো। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ১০ পরিচালককেও অপসারণ করা হয়েছে; তাঁদের মধ্যে অনেকে অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।