Web Analytics

দিল্লির বিক্ষোভস্থল হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি বাতিল করেছে দিল্লি পুলিশ। সোমবার জারি করা এক সার্কুলারে এ তথ্য জানিয়ে কর্তৃপক্ষ আন্দোলন, বিক্ষোভ ও গণজমায়েতের জন্য রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি গ্রাউন্ড—এই তিনটি নতুন ভেন্যু চূড়ান্ত করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগরিকদের বিক্ষোভ ও প্রতিবাদ আয়োজনের অধিকার বজায় রেখে যন্তর মন্তরের বিকল্প উপযুক্ত স্থান পর্যালোচনায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, নতুন তিন স্থানে প্রতিবাদ বা গণজমায়েত আয়োজনের নিয়ম নিয়ে আলাদাভাবে বিস্তারিত ও পরিমার্জিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চলমান আন্দোলনে এই সিদ্ধান্ত নতুন মোড় আনতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।